Baba Mayer Golpo Combo Offer
৳ 1700 ৳ 1450
এটি আপনার জীবনের সেই গুরুত্বপূর্ণ বইটি, যেটি এখনও বই হয়ে ওঠেনি। কথাটা একটু জটিল লাগলেও এটাই সত্যি। আসলে এটি একটি গাইডেড জার্নাল, অর্থাৎ আপনি এখানে কী কী বিষয় লিখবেন তা প্রশ্নের মাধ্যমে নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমরা যারা নিয়মিত লিখি না, লিখতে গিয়ে অনেক সময় খেই হারিয়ে ফেলি কিংবা বুঝিও না কোথা থেকে শুরু করব। কিন্তু প্রশ্ন করলে ঠিকই উত্তর দিতে পারি। সেই ধারণা থেকেই গাইডেড জার্নালটি করা। সাতটি অধ্যায়ে পুরো জীবনের ইতিহাস, বর্তমান ও ভবিষ্যত নিয়ে প্রশ্নগুলো এমনভাবে সাজানো হয়েছে যে কোনকিছুই বাদ যাবে না। শৈশব-কৈশরের স্মৃতি, সংসার জীবনের সংগ্রাম, চাওয়া-পাওয়া, মৃত্যুর পরবর্তী আদেশ বা ইচ্ছা সবকিছুই উঠে আসবে জার্নালটি লিখা হলে।
আপনি আপনার বাবার জন্য জার্নালটি কিনে উপহার দিতে পারেন। তিনি প্রশ্নগুলোর উত্তর লিখে ফেললেই এটি হয়ে থাকবে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। অথবা আপনি যদি নিজেই বাবা হয়ে থাকেন, তাহলে আপনার এটি কিনে লিখে আপনার সন্তানদের দিতে পারেন।
কিভাবে লিখবেনঃ
১। শুরুতে নির্ধারিত স্থানে আপনার নাম, জন্মতারিখ ও অন্যান্য তথ্য লিখুন।
২। সূচিপত্র দেখে কিছুটা সময় নিয়ে প্রত্যেকটি অধ্যায়ের প্রশ্নগুলোর উপর চোখ বুলিয়ে নিন। তাহলে আপনি ধারণা পাবেন কোথায় কোন কথাটি লিখতে হবে।
৩। প্রশ্নগুলো এমনভাবে করা হয়েছে যাতে মনে হয় একজন সন্তান তার বাবা-মা কে প্রশ্ন করছে। আপনি সেই হিসেবেই উত্তরগুলো লিখুন।
৪। প্রশ্নোত্তরের ক্ষেত্রে খেয়াল রাখবেন নানাবাড়ি বলতে আপনার সন্তানদের নানাবাড়ি, অর্থাৎ আপনার বাবার বাড়িকে বোঝানো হয়েছে।
৫। ছবি যুক্ত করার জায়গায় প্রাসঙ্গিক অধ্যায়ের সাথে মিল রেখে ছবি যুক্ত করে দিতে পারেন।
৬। কোনকিছু বুঝতে অসুবিধা হলে সরাসরি যোগাযোগ করুন ০১৫১৮ ৬৩২ ৬৩০ নম্বরে।
